October 6, 2026, 7:09 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

কক্সবাজার সৈকতে দুই চাঁদাবাজ গ্রেপ্তার

Reporter Name

কক্সবাজার জেলা প্রতিনিধি ::
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভ্রাম্যমাণ হকার ও দোকানদারদের কাছ থেকে চাঁদা তোলার সময় হাতে–নাতে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাজের পাড়ার মোহাম্মদ আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইউনুছ (২০) ও লাইটহাউজ এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মো. সাহেদ (২৫)।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে জানায়, সোহাগ নামে এক ব্যক্তির নির্দেশে তারা সুগন্ধা পয়েন্ট এলাকায় নিয়মিত চাঁদা তুলত। প্রতিটি ভ্রাম্যমাণ দোকানদারের কাছ থেকে অর্থ আদায় করা হতো এবং যেন কোনো অভিযান পরিচালনা না হয়, সেজন্য চাঁদার টাকার একটি অংশ সংশ্লিষ্ট বীচ কর্মীদের দেয়া হতো।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সৈকতের সুগন্ধা পয়েন্টসহ কয়েকটি স্থানে একটি চক্র হকার ও দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যে দলেরই হোক, চাঁদাবাজদের কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।



ফেসবুক কর্নার