May 14, 2026, 11:20 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

সৌদি আরবের সহায়তার খেজুর বিতরণে অনিয়মের অভিযোগ সদর ইউএনওর বিরুদ্ধে

নওশাদ ভুঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সৌদি আরবের মানবিক সহায়তা হিসেবে পাওয়া খেজুর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক মোহাম্মদ সিফাত ভূইয়া-এর বিরুদ্ধে।
জানা গেছে, সৌদি আরবভিত্তিক মানবিক সংস্থা King Salman Humanitarian Aid and Relief Center থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জন্য মোট ৩২ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি কার্টনে ৮টি করে প্যাকেট থাকার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউএনওর উদ্যোগে প্রথমে ১৬ কার্টন খেজুর বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। পরে ওই বিতরণ কার্যক্রমে গরমিলের অভিযোগ ওঠে।
ইউএনও কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় ১৬টি মাদ্রাসার নাম উল্লেখ করে নির্দিষ্ট পরিমাণ খেজুর বিতরণের দাবি করা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলে বরাদ্দ ও প্রাপ্তির মধ্যে অসঙ্গতি পাওয়া যায়।
তালিকা অনুযায়ী উত্তর সুহিলপুর এতিমখানার জন্য ২ কার্টন খেজুর বরাদ্দ দেখানো হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় তারা পেয়েছে মাত্র ১ কার্টন। একইভাবে মেড্ডা ওমর ইবনুল খাত্তাব মাদ্রাসার জন্য ৮ প্যাকেট বরাদ্দ দেখানো হলেও সংশ্লিষ্টদের দাবি সেখানে পৌঁছেছে মাত্র ৫ প্যাকেট।
এদিকে অবশিষ্ট ১৬ কার্টন খেজুর স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে বিতরণের উদ্যোগ নেওয়া হলে সেখানেও গরমিল ধরা পড়ে। অভিযোগ রয়েছে, প্রতিটি কার্টনে ৮টি প্যাকেট থাকার কথা থাকলেও কয়েকটি কার্টনে প্যাকেট সংখ্যায় অসঙ্গতি পাওয়া যায়।
পরে বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে জানানো হলে তার নির্দেশে প্রতিনিধি মুফতি ইয়াসিন আরাফাত গরমিলযুক্ত কার্টন গ্রহণ করতে অসম্মতি জানান। সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে ইউএনও ইশতিয়াক মোহাম্মদ সিফাত ভূইয়ার কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে উল্টো সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।



ফেসবুক কর্নার