March 13, 2026, 8:31 pm
শিরোনাম :
ক্রিস্টাল আইসসহ তরুণী আটক, ৬০ হাজার টাকার মোবাইল ফোনের জন্য মাদক বহনের চেষ্টা মোজতবা খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানের এমপি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য সঠিক নয়, জানালেন মির্জা আব্বাসের ছেলে রাজধানীর নর্দ্দায় ভয়াবহ আগুন ক্ষতিগ্রস্ত মার্কিন রিফুয়েলিং জেটের ছবি প্রকাশ, যা জানা গেল ইরান যুদ্ধে ইসরায়েলের ভয়াবহ বিপর্যয়, আহত প্রায় ৩ হাজার নোয়াখালীতে স্বামী পরিত্যক্তা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে প্রশাসন নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৩

মোজতবা খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানের এমপি

অভৈয়নগর প্রতিবেদক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশটির এক এমপি। তিনি জানিয়েছেন, মোজতবা খামেনি এখন পর্যন্ত অন্তত দুবার হামলা থেকে বেঁচে গেছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার বরাতে দেশটির জাহরমের সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচিকে উদ্ধৃত করে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার সময় সেখানেই ছিলেন মোজতবা খামেনি। তবে সেই সময়ে হামলা থেকে বেঁচে যান তিনি।

তিনি বলেন, এরপর আবারও তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেও হামলা হয়েছে। তবে এ যাত্রায়ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যর্থ হয়েছে। যদিও হাসপাতালের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ওই এমপি।



ফেসবুক কর্নার