May 14, 2026, 11:20 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

‘মিরাজের আচরণ গলির ক্রিকেট বয়ের মতো’

অভৈয়নগর প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় পেয়েছে পাকিস্তান। তবে এই ম্যাচে জয় ছাপিয়ে আলোচনায় সালমান আলী আগার রান আউটের ঘটনা। ক্রিকেট বিশ্বে তোলপাড় চলছে এই ঘটনায়। এ নিয়ে সরব হচ্ছেন বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা।

ম্যাচের মাঝামাঝি একটি মুহূর্তে সালমান আলী আগা রান আউট হন। তাকে রান আউট করেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নন স্ট্রাইক প্রান্তে থাকা আগা আউট হয়েছেন বেশ অদ্ভুতভাবে। স্ট্রাইকে থাকা মোহাম্মদ রিজওয়ান বোলার মেহেদী হাসান মিরাজের বলে রক্ষণাত্মকভাবে খেলার পর বলের গতি ছিল না তেমন। আগা ক্রিজ থেকে বেরিয়ে সেই বল ধরে মিরাজকে দিতে চেয়েছিলেন। যদিও এর আগেই মিরাজ বল তুলে ফেলেন এবং আন্ডারআর্ম থ্রো করে ভেঙে দেন স্টাম্প, আবেদন করেন আউটের। পরে তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করেন সালমানকে।

সালমানের এমন রানআউট নিয়ে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কড়া সমালোচনা করেছেন পাকিস্তান সাবেক ক্রিকেটার কামরান আকমল। তার মতে মিরাজের কাজটা ছিল গলির ক্রিকেট বয়ের মতো। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কামরান আকমল লিখেছেন, ‘মেহেদী হাসান, আপনি জাতীয় দলের অধিনায়ক কিন্তু আপনার আচরণটা ছিল একটা গলির ক্রিকেট বয়ের মতো। আপনাকে স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখাতে হবে।’

আরেক সাবেক ক্রিকেটার ভারতের অজয় জাদেজা মনে করেন, বাংলাদেশকে বিশ্বাস করা অপরাধ। তার মতে, সবদলকেই বাংলাদেশের বিপক্ষে খেলার সময় সতর্ক থাকতে হবে। মনে করিয়ে দিয়েছেন, টাইমআউটের কথাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে অজয় জাদেজা লিখেছেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমআউট থেকে সালমান আগার বিতর্কিত রানআউট, মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা একটা অপরাধ (ক্রাইম। বাংলাদেশের বিপক্ষে খেলতে হলে সবদলকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।’

আলোচিত এই ম্যাচে মাজ সাদাকাতের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেয়েছে পাকিস্তান। ব্যাট হাতে ৭৫ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতেও তিন উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন মাজ। ১২৮ রানের বড় জয়ে সিরিজে ১-১ সমত এনেছে পাকিস্তান। একই ভেন্যু শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল অর্থাৎ ১৫ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।



ফেসবুক কর্নার