March 14, 2026, 4:30 pm
শিরোনাম :
বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন পঞ্চগড়ে হঠাৎ বৃষ্টি, কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি শ্যামনগরে নদীতে দাঁড় করিয়ে ত্রাণ বিতরণের অভিযোগ কোম্পানীগঞ্জের টুকের বাজারে ঈদের কেনাকাটার ব্যস্ততা বিসিকে সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ডিসি চলে যাওয়ার পর থেমে গেল ডেঙ্গু প্রতিরোধ অভিযানের কার্যক্রম নৌ কর্মকর্তার গাড়ি খাদে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু হানজালার ভিডিও বক্তব্যে বিএনপিকে হুমকি: শিবচরে বিতর্কিত মন্তব্য নারায়ণগঞ্জে গাউছিয়া মার্কেটে রাস্তা ও ফুটপাত দখল, ঈদে বাড়ছে ভোগান্তি

‘সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’

অভৈয়নগর প্রতিবেদক

জনগণের ট্যাক্সের অর্থে সাধারণ মানুষের জন্য বিতরণের চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ইউএনও (UNO) অফিস থেকে সাধারণ মানুষের সরকারি সুবিধা বিএনপি নেতারা নিজের ইচ্ছামত ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে।

শুক্রবার (১৪ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে এমন অভিযোগ করেন তিনি।

পোস্টে লিখেন, সরকারের পক্ষ থেকে জনগণের ট্যাক্সের টাকায় যে সকল সুবিধা দেওয়া হয়—যেমন চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহার—সেগুলো ইউএনও (UNO) অফিস থেকে বিএনপির উপজেলা নেতারা নিজের ইচ্ছামত ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে। এই প্রক্রিয়ায় বিএনপির বাইরে অন্য কোনো দলের সমর্থক বা সাধারণ দরিদ্র মানুষ সুবিধা পাচ্ছে না।

তিনি প্রশ্ন তুলেছেন, এই সরকার কি শুধু ধানের শীষের ভোটার এবং বিএনপিকে প্রতিনিধিত্ব করছে, নাকি পুরো বাংলাদেশের জনগণকে?

তিনি আরও উল্লেখ করেন, সরকার কি দেশের ৫০ শতাংশ জনগণকে প্রতিনিধিত্ব করছে, নাকি পুরো জনগণকে?



ফেসবুক কর্নার