March 15, 2026, 9:23 am
শিরোনাম :
নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন? নেতানিয়াহু যদি বেঁচেও থাকেন, তাকে খুঁজে হত্যা করবে ইরান প্রত্যেক জেলার উন্নয়নের পরিকল্পনা করে রেখেছেন প্রধানমন্ত্রী : অতিরিক্ত প্রেস সচিব ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ নিহত তেলের আগুনে বিশ্ব অর্থনীতি: হরমুজ প্রণালী কি তবে গলার কাঁটা? ৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দুর্নীতির খোঁজে দুদক

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

অভয়নগর প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ড. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন।

গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা গেজেট অনুসারে, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১ এর বিধি ২(১)(ত) এর অধীনে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে একই আইনের অধীনে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের এ স্বীকৃতি প্রদান করেন।



ফেসবুক কর্নার