November 19, 2026, 8:08 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

ঝিকরগাছায় বর্ণীল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name

 

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ণীল সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ঝিকরগাছা সেবা সংগঠনের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।
বর্ণীল সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মেহেদী হাসান দীপুর সার্বিক তত্বাবধানে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়। সেবা সংগঠন এর স্বেচ্ছাসেবক প্রিন্স কবীর, আশিক হোসেন, নাজমুল হোসেন, স্মৃতি এবং সুমাইয়া অত্র শিবিরে প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করে দেন। রক্তের গ্রুপ পরীক্ষা শিবির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, সেবা সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, বর্ণীল সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেদী হাসান দীপু, বর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সেবা সংগঠনের সহ সভাপতি মীর ফারুখ আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক সায়েদ আলী, সদস্য মাসুদ হোসেন, আরমান হোসেন জিম, মিডিয়া ব্যক্তিত্ব নাজমুল হোসেন, মিজানুর রহমান, বর্ণীল সমাজকল্যাণ ফাউন্ডেশনের আল আমিন, নেওয়াজ মোর্শেদ, প্রিন্স রমজান, আব্দুল্লাহ আল সাবাহ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বর্ণীল সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান দীপুর হাতে সন্মাননা স্মারক তুলে দেন সাদা মনের মানুষ সায়েদ আলী।



ফেসবুক কর্নার