May 14, 2026, 4:09 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

রিকশাচালক হত্যার অভিযোগে উত্তরা স্কয়ার মার্কেটে ভাঙচুর ও অগ্নিসংযোগ

শহিদুল ইসলাম

রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ রিকশা ও অটোরিকশা চালকরা উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে এক রিকশাচালককে মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শতাধিক রিকশা ও অটোরিকশা চালক মার্কেটের সামনে জড়ো হন। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত চালকরা ভবনের কাচের দরজা-জানালা, সাইনবোর্ড ভাঙচুর করেন এবং কয়েক স্থানে আগুন ধরিয়ে দেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ভাঙচুরের ফলে উত্তরা স্কয়ার মার্কেটের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
উত্তরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বিক্ষুব্ধ চালকদের দাবি, মার্কেটের সিকিউরিটি গার্ডদের হাতে তাদের এক সহকর্মী নির্মমভাবে পিটিয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।



ফেসবুক কর্নার