March 16, 2026, 10:18 am
শিরোনাম :
তেঁতুলিয়ায় চেয়ারম্যানকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক পদে এসএম ওবায়দুল হক নাসির নিয়োগ বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অতঃপর যা জানা গেল ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট নবীনগরের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার: মৃত্যু ঘিরে রহস্য ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

অভৈয়নগর প্রতিবেদক

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালের আইসিইতে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রকিবুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স প্রায় সাড়ে তিন ঘন্টার যাত্রা শেষে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন।

রকিবুল ইসলাম বলেন, যাত্রাপথে তার কোন ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি।

এর আগে রোববার বেলা ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়।

 



ফেসবুক কর্নার