May 14, 2026, 11:20 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

অভৈয়নগর প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ দল। এরই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা। এই সিরিজ দিয়েই প্রধান নির্বাচকের দায়িত্ব শেষ হলো গাজী আশরাফ হোসেন লিপুর। 

নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়েছিলেন লিপু। পরে ক্রিকেটার কোচিং স্টাফ সদস্যদের থেকে বিদায় নিয়েছেন হাসিমুখেই। বাংলাদেশ ক্রিকেটে সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন শেষে এমন বিদায় খুব একটা দেখা যায় না। তবে সেই রীতি ভালোভাবেই শেষ করেছেন দেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম এই অধিনায়ক।

ক্রিকেটারদের উদ্দেশে উপদেশমূলক কথাও বলেছেন এদিন লিপু। আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্ব শেষ হলেও চলতি মাসের কিছু ঘরোয়া কাজ করবেন তিনি, এরপর ৩১ মার্চ ছাড়বেন আনুষ্ঠানিক দায়িত্ব। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের প্রধান নির্বাচক হয়েছিলেন লিপু। নতুন করে আর চুক্তি নবায়ন করলেন না তিনি।

এদিকে লিপুর মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক খুঁজছে বিসিবি। এ জন্য বিজ্ঞপ্তিও দিয়েছিল বোর্ড। গেল ১২ মার্চ আবেদন করা ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয় বিসিবির পক্ষ হতে। জানা যাচ্ছে, প্রধান নির্বাচক হিসেবে এগিয়ে হাবিবুল বাশার সুমন। বলা যায় তিনিই হচ্ছেন নতুন প্রধান নির্বাচক।

এদিকে সহকারী নির্বাচক পদে এগিয়ে আছেন দুইজন। বিসিবির পছন্দের তালিকায় রয়েছেন তুষার ইমরান এবং নাইম ইসলাম। তবে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, নাইমই এগিয়ে আছেন। সেই হিসেবে বলা যায় নতুন সহকারী নির্বাচক হিসেবে এই দুই জনের একজন হতে যাচ্ছেন।



ফেসবুক কর্নার