May 14, 2026, 12:20 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

অভৈয়নগর প্রতিবেদক

মার্কিন-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতবা খামেনির সঙ্গে টেলিফোনে কথা হয় ভ্লাদিমির পুতিনের। তারপর ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কো যান মোজতবা।

এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল আল-জারিদা। কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদমাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিল। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, “আমরা এ ধরনের প্রতিবেদনে কখনও কোনো মন্তব্য করতে পারি না।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন মোজতবা খামেনির বাবা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং মোজতাবা খামেনির স্ত্রীও নিহত হন, এবং মোজতাবা নিজে হন আহত।

মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। তবে একাধিক ইরানি সূত্রে জানা গেছে, মোজতাবা পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাতা প্রাণঘাতী নয়।

উল্লেখ্য, ইরানের ঘণিষ্ঠ মিত্র রাশিয়া। ২০২৪ সালে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

সূত্র : এএফপি



ফেসবুক কর্নার