
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তবে হামলায় তিনি নিহত না-কি আহত হয়েছেন— তা এখনও নিশ্চিত নয়।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে পরিচালনা করা হয় এই অভিযান। ইরানের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসি এবং টাইমস অব ইসরায়েলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আলী লারিজানি ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর সরকারি কর্মকর্তাদের মধ্যে অন্যতম। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একান্ত আস্থাভাজন হওয়ার কারণে লারিজানিকে খামেনির ‘ডানহাত’-ও বলা হতো।
লারিজানি যদি নিহত হন, সেক্ষেত্রে তিনি হবেন ইরানে চলমান যুদ্ধে নিহত সরকারি কর্মকর্তাদের মধ্যে সর্বজ্যেষ্ঠ। সর্বশেষ লারিজানিকে জনসম্মুখে দেখা গিয়েছিল গত ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার। ওই দিনই তার মাথার দাম ১০ লাখ ডলার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
সূত্র : এএফপি