March 17, 2026, 1:45 pm
শিরোনাম :
আখাউড়ায় প্রাইমারী স্কুলের পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ঈদযাত্রা নির্বিঘ্নে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ওড়াকান্দি অভিমুখে ভক্তের ঢল: মহা-বারুনী স্নানে মুখর মতুয়া ধাম ঈদ ঘিরে বেপরোয়া মোটরসাইকেল শোডাউন, আতঙ্কে জনজীবন প্রশাসনের নাকের ডগায় দাপট: আলীকদমে ৩ অবৈধ ইটভাটায় আইন কেবল কাগজে-কলমে নবীনগরে ওএমএসের চাল বিতরণে অনিয়মের অভিযোগ নবীনগরে পুকুরপাড়ে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার হরমুজ প্রণালিতে অবরোধ : একদিনে তেলের দাম বাড়ল ৩ শতাংশের ওপর সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ইমাম-মুয়াজ্জিনদের কাছে ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক

ইমাম-মুয়াজ্জিনদের কাছে ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক

অভৈয়নগর প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ডিএসসিসি পরিচ্ছন্নতাকর্মীদের নিকট এবং ডিএসসিসির নিজস্ব তহবিল হতে ইমাম-মুয়াজ্জিনদের নিকট পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অনুদান হস্তান্তর করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনে পৃথক দুটি অনুষ্ঠানে এই অনুদান হস্তান্তর করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্য পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান ও সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী গত ১৫ মার্চ সিটি কর্পোরেশনের প্রশাসকদের কাছে অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতা কর্মীদের অনুকূলে জনপ্রতি ৫০০০ টাকা করে মোট ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। আজ নগর ভবনে ডিএসসিসি প্রশাসক আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে বরাদ্দকৃত অর্থ তুলে দেন।

পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী যেমন আপনাদের কাছে ঈদ উপহার তুলে দিয়েছেন, ঠিক তেমনি আপনাদের দায়িত্ব প্রধানমন্ত্রীকে ক্লিন সিটি, গ্রিন সিটি উপহার দেওয়া।

পৃথক অনুষ্ঠানে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩০০০ টাকা এবং ১৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১৫০০ টাকা করে মোট ৮৪ লাখ ৫০ হাজার টাকা ঈদ অনুদান হিসেবে হস্তান্তর করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়।

ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে। এ সময় তিনি পরিচ্ছন্ন নগর গড়তে, জনমত তৈরি করতে সুশীল সমাজের অন্যতম অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা ও পরামর্শ প্রার্থনা করেন।

ঈদ অনুদান প্রদান অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



ফেসবুক কর্নার