March 18, 2026, 7:35 pm
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭ মাগুরায় নিয়মিত নামাজিদের ব্যতিক্রমী সম্মাননা ও উপহার প্রদান চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত মোবাইল নিয়ে প্রশ্ন, গায়েবের অভিযোগে আলোচনা-সমালোচনা বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস কচুয়ায় পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, কনস্টেবল আহত ঢাকায় ঈদের নামাজ পড়বেন জামায়াত আমির, যোগ দেবেন সিলেটের পুনর্মিলনীতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ও মূল্য কমছে ম্যাককালামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ লিভিংস্টোনের গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট রাজশাহীতে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে ট্রাকে আগুন

গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট

অভৈয়নগর প্রতিবেদক

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই ত্যথ নিশ্চিত করেছেন তিনি।

পেজেশকিয়ান বলেছেন, আমার প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলী লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেইসাথে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহর মৃত্যুর খবর আগেই নিশ্চিত করা হয়েছিল। এর আগে, ইসমাইল খাতিবকে হত্যার বিষয়ে ইসরায়েল জানিয়েছিল, তারা রাতভর চালানো এক অভিযানে তাকে হত্যা করেছে।

• তেহরানে আলি লারিজানির জানাজায় শোকার্ত মানুষের ঢল

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধান আলি লারিজানি ও বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার তেহরানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে দেশটির শীর্ষ ওই দুই কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে আয়োজিত শোকসভায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাজার হাজার শোকার্ত সাধারণ মানুষ ওই দুই প্রভাবশালী কর্মকর্তাকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন।

দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধানকে হত্যার ২৪ ঘণ্টা না যেতেই দেশটির গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিবকে হামলা চালিয়ে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার রাতে এক হামলায় তিনি নিহত হয়েছেন বলে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি তেহরান।

ইসরায়েলের এই দাবি যদি সত্য হয়, তাহলে গত দু’দিনের মধ্যে ইরানের শীর্ষ নেতাদের তৃতীয় বড় ধরনের হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের ঘটনা হবে এটি। এর আগে, মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলেইমানির নিহত হন।



ফেসবুক কর্নার