May 14, 2026, 12:17 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

ঢাকায় ঈদের নামাজ পড়বেন জামায়াত আমির, যোগ দেবেন সিলেটের পুনর্মিলনীতে

অভৈয়নগর প্রতিবেদক

আজ ২৮ রমজান। আগামীকাল ২৯ রমজানে চাঁদ দেখা গেলে আগামী শুক্রবার (২০ মার্চ), নতুবা ৩০ রোজা পূর্ণ হলে শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদের এই আবহকে সামনে রেখে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবার রাজধানী ঢাকাতেই ঈদের নামাজ আদায় করার সিদ্ধান্ত নিয়েছেন।
এরপর তিনি সিলেট ও মৌলভীবাজারে একাধিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়ক সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে।
সেখানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষ করে তিনি সেখানেই উপস্থিত মুসল্লি ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
ঈদের পরদিন ডা. শফিকুর রহমান তার নিজ এলাকা সিলেটে যাবেন। সেখানে সিলেট মহানগর ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত পৃথক পৃথক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। এসব অনুষ্ঠানে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে আয়োজিত একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নিজ এলাকার এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সমাজসেবক ও প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তার।



ফেসবুক কর্নার