August 4, 2026, 1:06 pm
শিরোনাম :
লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-জমি দখলসহ নানা অভিযোগ

যশোর- ৬ আসনের গণ-অধিকার পরিষদের  নমিনেশন পেলেন জেসিনা মুর্শীদ প্রাপ্তি। 

Reporter Name

কেশবপুর যশোর থেকে :-

ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনের যশোর- ৬ আসন থেকে গণ অধিকার পরিষদের মনোনয়ন পেলেন জেসিনা মুর্শীদ প্রাপ্তি।

গতকাল সকাল ১১ টায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনয়ন এর বিষয়টি নিশ্চিত করেন। যশোর-৬ নির্বাচন আসনটি ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত।

কে এই জেসিনা মুর্শীদ প্রাপ্তি?

উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক পরিবারের সন্তান জেসিনা মুর্শীদ প্রাপ্তি। তার নানা ছিলেন শহীদ সাংবাদিক গোলাম মাজেদ। গোলাম মাজেদ ছিলেন গণমানুষের দক্ষিণ বঙ্গের প্রিয় দৈনিক রানার-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। ছিলেন মার্কসবাদ-লেনিনবাদ’র অনুসারী ও রাজনৈতিক নেতা। তৎকালীন ওয়ার্কার্স পার্টির যশোর জেলা সম্পাদক। রাজনৈতিক মতাদর্শ প্রচারের লক্ষ্যে এবং জনমানুষের মতামত, দাবিদাওয়াকে তুলে ধরতে প্রথমে প্রকাশ করেছিলেন ‘সাপ্তাহিক গণমানস’। তিনি দৈনিক রানার প্রতিষ্ঠা করেন জন মানুষের কথা তুলে ধরার জন্য। সাংবাদিক, রাজনীতিক বিশ্লেষক, লেখক ও কবি গোলাম মাজেদ ছিলেন শিক্ষাবিদ আব্দুর রউফ এর সন্তান।। ওয়াশিংটন প্রেসক্লাবে তাঁর নামফলক রয়েছে। শুধু যশোর  নয় সারা দেশে তিনি সাংবাদিকতায় এক নতুন ধারা সৃষ্টি করেছিলেন। যশোরের সনামধন্য আইনজীবী এবং একজন রাজনীতিবিদ কাজী মসরুর মুর্শীদ এবং সমাজ সেবিকা জেসমিন আক্তার বানুর একমাত্র কন্যা তিনি। জেসিনা মুর্শীদের মাতা জেসমিন আক্তার বানু ৯০ এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা।

নানার আদর্শ ও বাবার মায়ের কর্ম স্পৃহায় বেড়ে ওঠা জেসিনা মুর্শীদ প্রাপ্তি বাল্যকাল থেকেই ছিলেন ব্যতীক্রম। ব্যপষ্টিস  চার্চ মিশনারী স্কুল থেকে শুরু করে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত জেসিনা মুর্শীদ তার ব্যতীক্রম ধর্মী আচার আচরণ এবং বহুমুখী লিডারশীপের কারনে শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আলাদাভাবে নিজেকে তুলে ধরতে সক্ষম হন। যশোর উপশহর মহিলা কলেজে অধ্যায়নকালীন সময়ে ছাত্রীদের নানামুখী সমস্যা সমাধানের মাধ্যমে জেসিনা মুর্শীদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। এরপরে অদম্য জেসিনা মুর্শীদ উচ্চ শিক্ষা গ্রহণের জন্য নিজ জেলার শিক্ষা প্রতিষ্ঠান যশোর সরকারি মহিলা কলেজ এ ভর্তি হন। এরপর জেসিনা মুর্শীদ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অধিকার আদায়ের তাগীদে ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় জেসিনা মুর্শীদের মধ্যেকার বলিষ্ঠ নেতৃত্বের কারণে  তিনি সবার আস্থাভাজন ও প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। জেসিনা মুর্শীদ প্রাপ্তি গণ অভ্যুন্থানের একজন সম্মুখ যোদ্ধা, তিনি যশোর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছিলেন। পরবর্তীতে সে গণ অধিকার এ যোগদান করেন। যশোর-৬ আসনের বন্যাকালীন সময়ে তিনি ১১ টি পানির পাম্প ও জনসাধারণের জনদূর্ভোগ লাঘব করার লক্ষ্যে একটা রাস্তা নির্মাণ করেন, এবং বিগত সরকারের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেন। এসকল উন্নয়ন মূলক কর্মকান্ডের ধারাবাহিকতায় জেসিনা মুর্শীদ জনগণের  আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেন। কেশবপুরের জন সাধারণের গণ দাবির প্রেক্ষিতে বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদ, জনাবা জেসিনা মুর্শীদ কে যশোর- ৬ আসনের মনোনীত প্রাথী হিসেবে নির্বাচীত করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, তরুণ রাজনীতিবীদ ও সমাজ সেবিকা জনাবা জেসিনা মুর্শীদ, কেশবপুরের আপামর জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।



ফেসবুক কর্নার