May 14, 2026, 3:29 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে : সমাজকল্যাণ মন্ত্রী

অভৈয়নগর প্রতিবেদক

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এ কার্ড পেয়ে হতদরিদ্র ও দরিদ্র মানুষ সরাসরি সহায়তা পাবে এবং এজন্য কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা প্রাঙ্গণে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন আরও বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মতো যারা ধর্ম নিয়ে কাজ করে এবং নৈতিক শিক্ষা দেয়, তাদের প্রতিও এই সুবিধা ধীরে ধীরে পৌঁছানো হবে।

খাল খনন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের ৫৪টি জেলায় খাল খননের উদ্বোধন করা হয়েছে। এটি সেচের উন্নতি, মৎস্য চাষ ও হাঁস চাষের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রাজনৈতিক বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সুশৃঙ্খল আচরণ বজায় রাখা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে সচেতন হতে হবে।

এ সময় সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উপলক্ষ্যে প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 



ফেসবুক কর্নার