April 24, 2026, 9:22 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

রৌমারীতে দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

“উদ্ভাবন-নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, “স্মার্ট বাংলাদেশ ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়ে তুলতে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভিত্তি।”
সভাপতির বক্তব্যে ইউএনও আলাউদ্দিন বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিজ্ঞান মেলা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ আয়োজন তাদের উদ্ভাবনী শক্তিকে আরও সমৃদ্ধ করবে।”
দুই দিনব্যাপী (১২ ও ১৩ এপ্রিল) এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শিক্ষার্থীরা এখানে পরিবেশ দূষণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট সিটি এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে।
মেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ক্ষুদে বিজ্ঞানীরা মেধা ও উদ্ভাবনী দক্ষতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এই অঞ্চলে নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলবে এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ১৩ এপ্রিল পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই বিজ্ঞান উৎসবের সমাপ্তি ঘটবে।



ফেসবুক কর্নার