June 29, 2026, 2:26 am
শিরোনাম :
সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ঢালাই শেষ না হতেই ফাটল: লামায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে ক্ষোভ

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঢালাই শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে লামা বাজার থেকে লামারমুখ সড়কের আরসিসি ঢালাই কাজ চলমান রয়েছে। তবে সরেজমিনে দেখা গেছে, কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে, যা নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয়দের অভিযোগ, কার্যাদেশ অনুযায়ী রড, পাথর ও সিমেন্টের সঠিক অনুপাত মানা হচ্ছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং যথাযথভাবে কিউরিং না করার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে করে সড়কটি দীর্ঘস্থায়ী হওয়ার বদলে দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসী জানান, মাত্র দুই বছর আগে একই সড়কে বিটুমিন কার্পেটিং করা হয়েছিল, যা অল্প সময়ের মধ্যেই ভেঙে যায়। তখনও অনিয়মের অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবারও একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ তাদের।
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঢালাই শুকানোর আগেই যদি ফাটল ধরে, তাহলে এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করা সম্ভব হবে না। এতে আবারও সরকারি অর্থ অপচয় হবে।”
এ বিষয়ে লামা উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ জানায়, প্রকল্পের কাজ এখনও চলমান রয়েছে। কোনো ত্রুটি থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে এলাকাবাসী এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তারা অবিলম্বে কাজ বন্ধ রেখে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয়রা



ফেসবুক কর্নার