April 24, 2026, 8:51 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

সংরক্ষিত নারী আসনে জয়শ্রী দেবের মনোনয়ন দাখিল

নুর মোহাম্মদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন সুনামগঞ্জের পরিচিত নারী নেত্রী ও আইনজীবী অ্যাডভোকেট জয়শ্রী দেব। তার এ পদক্ষেপকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অ্যাডভোকেট জয়শ্রী দেব বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নারী ও শিশু অধিকার ফোরাম, সুনামগঞ্জ জেলার সদস্য সচিব এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্বে রয়েছেন।
দীর্ঘদিন ধরে তিনি কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় পর্যায়ে দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা, শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনলাইন ও অফলাইন—দুই ক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি তৃণমূল পর্যায়ে তাকে গ্রহণযোগ্য করে তুলেছে।
মনোনয়নপত্র দাখিলের পর প্রতিক্রিয়ায় জয়শ্রী দেব বলেন, “দল যদি আমাকে মূল্যায়ন করে, তবে সংসদে গিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।” তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি সংরক্ষিত নারী আসনের জন্য একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন।
এদিকে চূড়ান্ত মনোনয়নকে ঘিরে সুনামগঞ্জসহ সারাদেশের রাজনৈতিক অঙ্গনে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার