June 28, 2026, 3:40 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

মান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ

জালাল হোসেন স্টাফ রিপোর্টার মান্দা নওগাঁ

নওগাঁর মান্দা উপজেলায় নিম্নমানের উপকরণ ব্যবহার করে একটি সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া-প্রসাদপুর খেয়াঘাট সড়কের শয়তানের মোড় থেকে শুটকির মোড় পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ মিটার রাস্তা পাকাকরণের জন্য দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে কাজটি পায় কুষ্টিয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময় অনুযায়ী আগামী জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
অভিযোগ রয়েছে, কাজের শুরু থেকেই সাবঠিকাদার মিলন হোসেন নিম্নমানের উপকরণ ব্যবহার করছেন। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি।
স্থানীয়দের দাবি, নির্মাণকাজে বালুর পরিবর্তে বিলের মাটি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া নিম্নমানের ভাঙা ইট, চিমনির খোয়া এবং পুরোনো রাস্তা থেকে তুলে আনা পাথর-বিটুমিনযুক্ত খোয়া ব্যবহার করা হচ্ছে, যা দ্রুতই রাস্তার স্থায়িত্ব নষ্ট করতে পারে।
এলাকার বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, ‘শুরু থেকেই আমরা ঠিকাদারকে সতর্ক করেছি। কিন্তু তিনি কোনো কথা শোনেননি। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করলে রাস্তা টেকসই হবে না। তাই বাধ্য হয়ে আমরা কাজ বন্ধ করে দিয়েছি।’
তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মিলন হোসেন বলেন, ‘নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। সামান্য কিছু ত্রুটি থাকতে পারে। যদি কোনো উপকরণে সমস্যা থাকে, তা সরিয়ে নেওয়া হবে।’
উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, প্রাথমিকভাবে কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে। নিম্নমানের উপকরণ সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার