April 24, 2026, 4:23 pm
শিরোনাম :
পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক

গাজীপুর লাইসেন্সবিহীন হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা।

Reporter Name

  1.  গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইসেন্সবিহীন আল-রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে, শর্তসাপেক্ষে দুই মাসের মধ্যে সব নিয়ম মেনে চলার সময় বেঁধে দেওয়া হয়েছে।৭ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে মাওনা চৌরাস্তায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতালটিতে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকার কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় এই জরিমানা করা হয়।নবজাতকের বাবা নাজমুল ইসলাম এর আগে শনিবার রাতে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, সিজারের মাধ্যমে প্রসব করানোর চুক্তি থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের অজ্ঞাতে নার্স ও স্টাফদের দিয়ে নরমাল ডেলিভারি করানোর উদ্যোগ নেয়। প্রসূতিকে সকাল থেকে দুপুর পর্যন্ত ডেলিভারি কক্ষের বাইরে অপেক্ষায় রাখা হয়, যার ফলস্বরূপ মৃত সন্তানের জন্ম হয়।
 সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, আল-রাজি হাসপাতালের কোনো বৈধ লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছিল না এবং ডেলিভারি বা অপারেশন করার অনুমতিও ছিল না। দায়িত্বপ্রাপ্ত নার্সের প্রয়োজনীয় যোগ্যতা ছিল না এবং ঘটনার সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে দুই মাস সময় নিয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম-নীতির ব্যত্যয় ধরা পড়লে হাসপাতালটি সিলগালা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে



ফেসবুক কর্নার