May 15, 2026, 10:33 pm
শিরোনাম :
ধামরাইয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা জনভোগান্তি নিরসনে তৎপর ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাটগুদাম-কালিবাড়ী বাইপাস সড়ক পরিদর্শনে প্রশাসক মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ঘন্টা না পেরোতেই বেরোবির নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক অভিযানে ১৫ জন আটক নগদ টাকা, ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন জব্দ শিবচরে মাদক সেবন ও বিক্রির অভিযোগে নারীসহ তিনজনকে কারাদণ্ড নবাগত ইউএনও’র সঙ্গে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় রৌমারীর আশ্রয়ণ কেন্দ্রগুলো এখন অবহেলায় জরাজীর্ণ সংস্কারের দাবিতে বাড়ছে জনদুর্ভোগের শঙ্কা নেত্রকোনায় ২০ টন সরকারি চালসহ ট্রাক জব্দ, তদন্তে দুই রাইস মিলের সংশ্লিষ্টতা এক শিক্ষকে চলা বিদ্যালয়ে তিন শিক্ষক পদায়ন, যোগ দিলেন না কেউ

ঘন্টা না পেরোতেই বেরোবির নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল

অভয়নগর প্রতিবেদক

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে নিয়োগ দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সেই প্রজ্ঞাপন বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ কর্তৃক স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

বিকেলে জারি করা প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ওই প্রজ্ঞাপন জারির অল্প সময় পরই সেই একই কর্মকর্তার স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে বাতিল করা হয় পূর্বের আদেশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, ড. আনিসুর রহমান আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ভগ্নিপতি।

নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং তৃতীয় মেয়াদে সমাজকল্যাণমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টদের ধারণা, রাজনৈতিক বিতর্ক ও পারিবারিক পরিচয় নিয়ে সমালোচনার কারণেই ড. আনিসুর রহমানের নিয়োগ বাতিল করা হয়ে থাকতে পারে।



ফেসবুক কর্নার