May 15, 2026, 10:34 pm
শিরোনাম :
ধামরাইয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা জনভোগান্তি নিরসনে তৎপর ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাটগুদাম-কালিবাড়ী বাইপাস সড়ক পরিদর্শনে প্রশাসক মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ঘন্টা না পেরোতেই বেরোবির নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক অভিযানে ১৫ জন আটক নগদ টাকা, ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন জব্দ শিবচরে মাদক সেবন ও বিক্রির অভিযোগে নারীসহ তিনজনকে কারাদণ্ড নবাগত ইউএনও’র সঙ্গে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় রৌমারীর আশ্রয়ণ কেন্দ্রগুলো এখন অবহেলায় জরাজীর্ণ সংস্কারের দাবিতে বাড়ছে জনদুর্ভোগের শঙ্কা নেত্রকোনায় ২০ টন সরকারি চালসহ ট্রাক জব্দ, তদন্তে দুই রাইস মিলের সংশ্লিষ্টতা এক শিক্ষকে চলা বিদ্যালয়ে তিন শিক্ষক পদায়ন, যোগ দিলেন না কেউ

ধামরাইয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা

আলামিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
Screenshot

ঢাকার ধামরাইয়ে সরকারি আইন অমান্য করে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় একটি অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার আইঙ্গন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু আইঙ্গন এলাকার একটি অটো রাইস মিলে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগ পাওয়া গেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট মিল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, পরিবেশ সুরক্ষা এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার