May 19, 2026, 10:34 am
শিরোনাম :
বান্দরবানে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ও সেমিনারের উদ্বোধন ফিটনেসবিহীন বাসে ঝুঁকিপূর্ণ যাত্রা, জবির পরিবহন খাতে মাসে ব্যয় অর্ধকোটি টাকা “রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারে ভয়াবহ আগুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগে উদ্বেগ বাড়ছে বরিশালে মাছ ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, জেলার শ্রেষ্ঠ ওসি সুনামগঞ্জে তরিকুল ইসলাম কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে আটক ইকবাল সেট জাফলংয়ে অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ কর্পোরেট দক্ষতা, মিডিয়া উপস্থিতি ও মানবিকতায় উজ্জ্বল এক অনন্য ব্যক্তিত্ব — আসিয়া বিনতে আমানত সুমি

বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারে ভয়াবহ আগুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে দোতলা মার্কেটটিতে আগুন লাগলে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যস্ততম এই বাণিজ্যিক এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ অভিযানে অংশ নেয়।
দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বাজারের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বাজারে থাকা কাঁচামাল, প্লাস্টিক ও অন্যান্য দাহ্য সামগ্রীর কারণে আগুনের তীব্রতা বেড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। অনেকেই আশঙ্কা করছেন, আগুনে বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর বিভিন্ন মার্কেটে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



ফেসবুক কর্নার