May 21, 2026, 3:39 pm
শিরোনাম :
কচ্ছপিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক প্রতারণা মামলায় নিলয় পারভেজ গ্রেপ্তার, পুলিশের হেফাজতে তদন্ত চলছে ময়মনসিংহ নগরীতে ২২ বোতল বিদেশি মদসহ যুবক আটক ময়মনসিংহে গলাকাটা যুবকের লাশ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য সরাইলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মর্মান্তিক মৃত্যু বিষাক্ত গ্যাসে প্রাণ গেল চার কিশোর-তরুণের, শোকে স্তব্ধ পুরো এলাকা বাংলাদেশের পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ নতুন জলছাপ, নতুন বার্তা ও নতুন পরিচয়ে আসছে ই-পাসপোর্ট ক্ষমতা ও প্রটোকল ভুলে বিশেষ শিশু জিয়াদের পাশে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ঝিনাইদহে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক তিতাস নদীতে ভেসে ওঠা যুবকের পরিচয় শনাক্ত, ছিনতাইচেষ্টার ঘটনায় মৃত্যু দাবি পুলিশের একটি নৈতিক সংকটে জাতি: প্রতিদিনের দুর্নীতি থেকে বর্বর সহিংসতার পথে

প্রতারণা মামলায় নিলয় পারভেজ গ্রেপ্তার, পুলিশের হেফাজতে তদন্ত চলছে

বিল্লাল হোসেন বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে প্রতারণা মামলায় নিলয় পারভেজ (এনপি) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেল ৬টার দিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত ১৬ মে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে সাইবার অপরাধ দমন সংশ্লিষ্ট একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে নতুন আরেকটি প্রতারণা মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাকেরগঞ্জ থানা পুলিশের তথ্য অনুযায়ী, নিলয় পারভেজের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রায় ৫০ লাখ টাকারও বেশি আর্থিক ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “নিলয় পারভেজ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নম্বর ৩৩/২৬ (জিআর/১৬৪) রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।”
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার