May 23, 2026, 8:23 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২২ গোপালগঞ্জে ৪ আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকৃত সিএনজি উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার খুলনা বিভাগের সবচেয়ে বড় গরু ডুমুরিয়ার ‘রাজা মানিক’ বিক্রি হবে ১২ লাখে সরাইলে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, বিচারের অপেক্ষায় ভুক্তভোগী পরিবার খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার স্কুল শিক্ষার্থী রামিসার ঘটনায় কুলাউড়ায় মানববন্ধন, সুষ্ঠু বিচারের দাবি ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ভোলায় ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

শেখ নাসির উদ্দীন, খুলনা প্রতিনিধি:

খুলনার একটি ঘের থেকে ওমর ফারুক রাব্বি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওমর ফারুক রাব্বি খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার একটি ঘেরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

দৌলতপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।



ফেসবুক কর্নার