May 25, 2026, 5:27 pm
শিরোনাম :
ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযান রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল পিসিসিপি এলাকাবাসীর উদ্যোগ ও জাহিদুল ইসলাম ডালিমের সহযোগিতায় নির্মাণ হলো হটাৎ পাড়া সড়ক ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, ৮ পরিচালক নির্বাচিত ঈদে ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচের ব্যবস্থা অমিতাভকে দেখতে এসে ভিড়ে জ্ঞান হারালেন ভক্ত! কুষ্টিয়া–মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় বিড়ি ও মাদকসহ বিপুল পণ্য উদ্ধার পোশাকবিধি নিয়ে বিতর্কের পর সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশ বেতার পেতেইন্যাছড়ায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ

কুষ্টিয়া–মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় বিড়ি ও মাদকসহ বিপুল পণ্য উদ্ধার

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে অভিযান জোরদার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি, মদ, গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ মে রাত আনুমানিক ৯টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুড়া নদীর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬১ হাজার ৭০০ টাকা।
একই দিন রাত ৯টার দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ রংমহল মাঠ এলাকায় পৃথক অভিযানে ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা।
এরপর রাত ১১টা ৪০ মিনিটে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযানে ১৪ বোতল ভারতীয় মদসহ ২ হাজার ৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।
পরদিন ২৫ মে সকাল ৬টা ৫০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ ডাংমড়কা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ হাজার ১৬০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা।
সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ ১৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।



ফেসবুক কর্নার