May 25, 2026, 5:27 pm
শিরোনাম :
ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযান রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল পিসিসিপি এলাকাবাসীর উদ্যোগ ও জাহিদুল ইসলাম ডালিমের সহযোগিতায় নির্মাণ হলো হটাৎ পাড়া সড়ক ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, ৮ পরিচালক নির্বাচিত ঈদে ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচের ব্যবস্থা অমিতাভকে দেখতে এসে ভিড়ে জ্ঞান হারালেন ভক্ত! কুষ্টিয়া–মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় বিড়ি ও মাদকসহ বিপুল পণ্য উদ্ধার পোশাকবিধি নিয়ে বিতর্কের পর সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশ বেতার পেতেইন্যাছড়ায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ

ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাথে যা ঘটেছে তা শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, ঝিনাইদহে এনসিপির সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে বিএনপিও একইভাবে দেখছে।
সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংশ্লিষ্ট যে-সব বিচারিক আদালত রয়েছে সে আদালতগুলো ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করেছে। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছেন সেই আদালতগুলো খোলা থাকবে।
তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামি জবানবন্দি দিয়েছে। এক সপ্তাহের মধ্যে মামলাটির চার্জশিট হয়েছে। ১ জুন থেকে রামিসার বিচার শুরু হচ্ছে। মামলাটি বিচারের প্রক্রিয়ায় এগিয়ে গিয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (২২ মে) ঝিনাইদহে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে পাটওয়ারী অভিযোগ করেন, মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন।



ফেসবুক কর্নার