
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটিতে ২৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
সোমবার (২৫ মে) দুপুরে রাঙ্গামাটি কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনটির রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পাহাড়ি ও বাঙালি মিলিয়ে মোট ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ। এছাড়াও সংগঠনের জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) পাহাড়ের অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ উপকারভোগী পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন। ঈদ সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন।