May 26, 2026, 5:34 pm
শিরোনাম :
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ, তাকওয়া ও মানবতার শিক্ষা জাতীয় কবি নজরুল বুঝেছিলেন জিঞ্জির ভাঙতে হলে আঘাত করতে হয়: বিদ্যুৎমন্ত্রী স্কুল ক্রিকেটে ইতিহাস গড়ল কুলাউড়ার এনসি স্কুল রাঙ্গামাটিতে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু বিরামপুরে বিজিবির অভিযানে ২৮৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ কুড়িগ্রামে বেইলী ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা ভেড়ামারায় ১১ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ,সৎ নানা সাহাবুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চিরনিদ্রায় শায়িত ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম একসঙ্গে ৬ জনের জানাজা, কান্নায় ভারী রাজেন্দ্রবাটি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শেবাচিম হাসপাতালে সংঘর্ষ, ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসক

নোয়াখালী শিল্পকলা একাডেমিতে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে ২০২৬) জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. পপি কুণ্ডু এবং নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিকউল্লাহসহ জেলার বিভিন্ন শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কবি নজরুলের সাহিত্য, দেশপ্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তারা জাতীয় কবির আদর্শ ধারণ করে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। নজরুলসংগীত ও দেশাত্মবোধক পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।



ফেসবুক কর্নার