May 26, 2026, 5:29 pm
শিরোনাম :
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ, তাকওয়া ও মানবতার শিক্ষা জাতীয় কবি নজরুল বুঝেছিলেন জিঞ্জির ভাঙতে হলে আঘাত করতে হয়: বিদ্যুৎমন্ত্রী স্কুল ক্রিকেটে ইতিহাস গড়ল কুলাউড়ার এনসি স্কুল রাঙ্গামাটিতে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু বিরামপুরে বিজিবির অভিযানে ২৮৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ কুড়িগ্রামে বেইলী ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা ভেড়ামারায় ১১ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ,সৎ নানা সাহাবুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চিরনিদ্রায় শায়িত ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম একসঙ্গে ৬ জনের জানাজা, কান্নায় ভারী রাজেন্দ্রবাটি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শেবাচিম হাসপাতালে সংঘর্ষ, ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসক

চিরনিদ্রায় শায়িত ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম একসঙ্গে ৬ জনের জানাজা, কান্নায় ভারী রাজেন্দ্রবাটি

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের তিন গ্রামের ৯ যুবক এখন চিরনিদ্রায় শায়িত। টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো এসব যুবকের দাফন সম্পন্ন হয়েছে পারিবারিক কবরস্থানে। স্বজনদের আহাজারি আর কান্নায় এখনও ভারী হয়ে আছে রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও মশিদপুর গ্রামের বাতাস।
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে একসঙ্গে ছয় যুবকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের সরকারি কবরস্থানে তাঁদের দাফন করা হয়। এর আগে সোমবার রাত ১১টার দিকে পৃথক জানাজা শেষে আরও তিনজনকে দাফন করা হয়।
শেষ বিদায় জানাতে বৈরী আবহাওয়াও উপেক্ষা করে মানুষের ঢল নামে রাজেন্দ্রবাটি গ্রামে। জানাজার মাঠজুড়ে ছিল শোকের নীরবতা। স্বজনদের বুকফাটা কান্নায় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
জানাজায় উপস্থিত হয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নিহত প্রত্যেক পরিবারের জন্য নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকেও দাফনের জন্য প্রত্যেক পরিবারকে আরও ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই ফেরিওয়ালা ছিলেন। জীবিকার তাগিদে তাঁরা দীর্ঘদিন ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর কলোনিতে ভাড়া বাসায় থেকে ব্যবসা করতেন। ঈদ সামনে রেখে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে তাঁরা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি রডবোঝাই ট্রাকে বাড়ি ফিরছিলেন।
পথে সোমবার ভোর সোয়া ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। তাঁদের মধ্যে ৯ জনই ছিলেন মান্দার ভারশোঁ ইউনিয়নের বাসিন্দা।
নিহতরা হলেন—রাজেন্দ্রবাটি গ্রামের তারেক জিয়া (২১), আব্দুল বারিক (২০), বাদশা মিয়া (৩০), সোহাগ হোসেন (২১), রবিউল ইসলাম (২৮), সাগর হোসেন (২০), পাকুড়িয়া গ্রামের মাইনুর রহমান (২৫) ও গিয়াস উদ্দিন (২৩), এবং মশিদপুর গ্রামের মইনুল ইসলাম (৩৫)।



ফেসবুক কর্নার