May 26, 2026, 5:29 pm
শিরোনাম :
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ, তাকওয়া ও মানবতার শিক্ষা জাতীয় কবি নজরুল বুঝেছিলেন জিঞ্জির ভাঙতে হলে আঘাত করতে হয়: বিদ্যুৎমন্ত্রী স্কুল ক্রিকেটে ইতিহাস গড়ল কুলাউড়ার এনসি স্কুল রাঙ্গামাটিতে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু বিরামপুরে বিজিবির অভিযানে ২৮৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ কুড়িগ্রামে বেইলী ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা ভেড়ামারায় ১১ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ,সৎ নানা সাহাবুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চিরনিদ্রায় শায়িত ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম একসঙ্গে ৬ জনের জানাজা, কান্নায় ভারী রাজেন্দ্রবাটি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শেবাচিম হাসপাতালে সংঘর্ষ, ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসক

ভেড়ামারায় ১১ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ,সৎ নানা সাহাবুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় ১১ বছরের এক কিশোরী নাতনিকে ধর্ষণের অভিযোগে সৎ নানা সাহাবুল (৫০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে ভেড়ামারা পৌরসভা এলাকার ৩ নং ওয়ার্ডের নওদাপাড়া এলাকায় এই জঘন্য ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নওদাপাড়া এলাকার বাসিন্দা সাহাবুল তার সম্পর্কে সৎ নাতনি (১১) ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা উপজেলার শাপলা চত্বর এলাকায় অভিযুক্ত সাহাবুলকে ধরে গণপিটুনি (উত্তম-মধ্যম) দেয়।
সে সময় উত্তেজিত সাধারণ মানুষ প্রকাশ্য রাস্তায় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। গণধোলাইয়ের একপর্যায়ে অভিযুক্ত সাহাবুল অচেতন হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ইজিবাইকে আটকে রাখা হয়।
খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভেড়ামারা থানা পুলিশ জানায়, অভিযুক্ত সাহাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় মামলার পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার