May 26, 2026, 6:21 pm
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত ময়দান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কাজের সংক্ষিপ্ত নোট বই উন্মোচন ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ, তাকওয়া ও মানবতার শিক্ষা জাতীয় কবি নজরুল বুঝেছিলেন জিঞ্জির ভাঙতে হলে আঘাত করতে হয়: বিদ্যুৎমন্ত্রী স্কুল ক্রিকেটে ইতিহাস গড়ল কুলাউড়ার এনসি স্কুল রাঙ্গামাটিতে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু বিরামপুরে বিজিবির অভিযানে ২৮৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ কুড়িগ্রামে বেইলী ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

সাংবাদিক সম্মেলনে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কাজের সংক্ষিপ্ত নোট বই উন্মোচন

এখলাস শেখ

মঙ্গলবার (২৬ মে) রাত ৮টায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম। এসময় তিনি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাবি ও উন্নয়নমূলক বিষয়সমূহ নিয়ে প্রস্তুতকৃত একটি সংক্ষিপ্ত নোট বই উন্মোচন করেন।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। প্রথম অধিবেশনে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন, কৃষি ও জনদুর্ভোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন বলেও জানান তিনি।

এসময় উপস্থিত সাংবাদিকদের হাতে নোট বই তুলে দিয়ে অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন।

সাংবাদিক সম্মেলনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার