May 27, 2026, 5:35 pm
শিরোনাম :
শুভ- মিমের রসায়নে মুগ্ধতা, আলোচনায় ‘দিলাম তোমায় কথা বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায় যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় ২৬ রুটে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায় ছাব্বিশের পুজোয় দেবের ডাবল ধামাকা, রোম্যান্সে শুভশ্রী ও ইধিকা ঢাকায় কোথায় কখন ঈদ জামাত সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ফিকে, অনেক ঘরে মিলবে না এক কেজি মাংসও অসহায় মানুষের সহায়তায় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে : অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে ঈদ উদযাপন আল্লাহর দরবারে কোরবানির গোশত ও রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া’

যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় ২৬ রুটে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায়

অভয়নগর প্রতিবেদক

‎ঈদুল আজহা উপলক্ষ্যে নাগরিকদের বাড়ি ফেরাকে ঘিরে ২৬টি রুটের বাসে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি।
ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও মানুষের যাতায়াত পরিস্থিতি পর্যবেক্ষণের সংক্ষিপ্ত সমীক্ষা তুলে ধরে বুধবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো বার্তায় সংগঠনটি এই অভিযোগ করেছে।

যাত্রী কল্যাণ সমিতি বলেছে, বাস মালিক সমিতি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিভিন্ন শ্রেণির বাস-মিনিবাসে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। নৌপথের বেশিরভাগ রুটেও এমন নৈরাজ্য দেখা গেছে।
তবে সরকার ও বাস মালিক সমিতি অভিযোগ অস্বীকার করছে। এতে একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য মানুষের দুর্ভোগ অসহনীয় করে তুলেছে।

সংগঠনটির পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ঈদে সারাদেশে দূরপাল্লার প্রায় ৮৫০ রুটের মধ্যে ২৭টি রুট পর্যবেক্ষণে দেখা গেছে, ২৬টি রুটে ২ লাখ ৩৪ হাজার যাত্রীর কাছ থেকে ৫ কোটি ৬১ লাখ ৯৩ হাজার টাকা বাড়তি ভাড়া আদায় করা হয়েছে।
এবারের ঈদযাত্রায় ঢাকা থেকে প্রায় ৯৫ লাখ যাত্রী সারাদেশে যাতায়াত করছেন। এছাড়া, আন্তজেলায় আরও কমবেশি ৩ কোটি ট্রিপ যাত্রী যাতায়াত হয়ে থাকতে পারে।
এদিকে, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের কঠোর অবস্থান এবং বাস মালিক সমিতির নানামুখী তৎপরতার কারণে বগত ঈদুল ফিতরের তুলনায় এবার নৈরাজ্য কিছুটা সীমিত রয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।



ফেসবুক কর্নার