May 27, 2026, 5:41 pm
শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা: রাশেদ খাঁন শুভ- মিমের রসায়নে মুগ্ধতা, আলোচনায় ‘দিলাম তোমায় কথা বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায় যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় ২৬ রুটে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায় ছাব্বিশের পুজোয় দেবের ডাবল ধামাকা, রোম্যান্সে শুভশ্রী ও ইধিকা ঢাকায় কোথায় কখন ঈদ জামাত সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ফিকে, অনেক ঘরে মিলবে না এক কেজি মাংসও অসহায় মানুষের সহায়তায় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে : অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে ঈদ উদযাপন

বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায়

মোঃ ইসমাইল হোসেন

আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) দেশে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার ৫টি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
এর মধ্য প্রথম জামাত হবে সকাল ৭টায়। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমাম হিসেবে থাকবেন ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ ও মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন।

এরপর সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।
পঞ্চম বা সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন।
কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। এছাড়া, বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শামসুল হক



ফেসবুক কর্নার