May 28, 2026, 3:36 pm
শিরোনাম :
বিশ্বকাপ শুরুর আগে দুশ্চিন্তায় ব্রাজিল, চোটে নেইমার একদিনেই কোরবানির গরুর প্রেমে পড়ে যাই: পরীমনি কেনিয়ার আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ ছাত্রী ‘ডন ৩’ বিতর্কে মুখ খুললেন রাখি সাওয়ান্ত ঈদে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ৯ নতুন সিনেমা সেনানিবাসে ঈদের প্রীতিভোজে প্রধানমন্ত্রী “আমরা দেশকে একটি সুন্দর জায়গায় দেখতে চাই” হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৭৭ রোজার ঈদ নানাবাড়িতে, কোরবানির ঈদ দাদাবাড়িতে কাটতো: Azmeri Haque Badhon সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা প্রাণে বাঁচল ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, সরব বিশ্ব গণমাধ্যম

বিশ্বকাপ শুরুর আগে দুশ্চিন্তায় ব্রাজিল, চোটে নেইমার

অভয়নগর প্রতিবেদক

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বড় দুশ্চিন্তায় পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের অন্যতম তারকা ফুটবলার নেইমার জুনিয়র চোটের কারণে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে নাও পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মে) ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় নেইমারের পায়ের কাফ মাংসপেশিতে ‘গ্রেড-টু’ ইনজুরি ধরা পড়েছে। ফলে তাকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
দলের প্রধান চিকিৎসক ডা. রদ্রিগো লাসমার জানান, বিস্তারিত এমআরআই পরীক্ষায় দেখা গেছে নেইমারের কাফ মাংসপেশিতে আংশিক ছিঁড়ে যাওয়ার সমস্যা রয়েছে। আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে রেখে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, “এটি সাধারণ কোনো চোট নয়। নেইমারের সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আমরা তার পুনর্বাসনের অগ্রগতি পর্যবেক্ষণ করছি।”
আগামী ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে ব্রাজিল। তবে সেই ম্যাচে নেইমারের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। যদিও তাকে পুরো টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ব্রাজিল দল।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। নেইমারের চোটে দলের কৌশল ও আক্রমণভাগে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।



ফেসবুক কর্নার