May 28, 2026, 3:56 pm
শিরোনাম :
কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ বিশ্বকাপ শুরুর আগে দুশ্চিন্তায় ব্রাজিল, চোটে নেইমার একদিনেই কোরবানির গরুর প্রেমে পড়ে যাই: পরীমনি কেনিয়ার আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ ছাত্রী ‘ডন ৩’ বিতর্কে মুখ খুললেন রাখি সাওয়ান্ত ঈদে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ৯ নতুন সিনেমা সেনানিবাসে ঈদের প্রীতিভোজে প্রধানমন্ত্রী “আমরা দেশকে একটি সুন্দর জায়গায় দেখতে চাই” হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৭৭ রোজার ঈদ নানাবাড়িতে, কোরবানির ঈদ দাদাবাড়িতে কাটতো: Azmeri Haque Badhon সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩৫

অভয়নগর প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার কোরবানির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দু’পক্ষের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে কোরবানির পশুর মাংস বণ্টন ও ভাগাভাগি নিয়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে প্রথমে তীব্র কথা-কাটাকাটি ও বাদানুবাদ শুরু হয়। এদের মধ্যে এক পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং প্রতিপক্ষ অন্য দলের নেতৃত্বে ছিলেন কামরুজ্জামান সম্রাট। একপর্যায়ে এই তর্কাতর্কি চরম উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন ঢাল, শড়কি ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয় এবং দুই পক্ষের নারী-পুরুষ মিলিয়ে কমপক্ষে ৩৫ জন গুরুতর জখম ও আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।

সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত থাকলেও পুনরায় সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



ফেসবুক কর্নার