May 30, 2026, 4:56 pm
শিরোনাম :
মুকসুদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১ ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন জমি বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ১ শহীদ জিয়ার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় বই প্রদর্শনী ও দোয়া মাহফিল মাদক লেনদেনের বিরোধে সরাইলে সংঘর্ষ, কিশোর নিহত সামজাদ জসি দেশজুড়ে ঈদের আনন্দ, স্টেশনজুড়ে পথশিশুদের কান্না নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রামপালজুড়ে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীতে খতমে কোরআন, দোয়া ও মানবিক সহায়তা অল্প সময়েই জনগণের আস্থা হারিয়েছে সরকার: গোলাম পরওয়ার

নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বাসিন্দা নিরব মিয়া (২৪) ও সোহান মিয়া (২০)। আহত বিল্লাল মিয়া (১৮) বর্তমানে উন্নত চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিন যুবক। পথে গজারমারি সেতুর নিকট পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছে ধাক্কা খায়। পরে মোটরসাইকেলটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়।
দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিরব মিয়া ও সোহান মিয়াকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই দুই যুবকের মৃত্যু হয়েছিল। আহত বিল্লাল মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার