June 2, 2026, 7:06 pm
শিরোনাম :
নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের নোয়াখালীতে জমি বিরোধে বর্গাচাষীর ঘরে হামলা-অগ্নিসংযোগ, আহত ৬ বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আলীকদম থানা পুলিশের অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অন্তর-কামরান ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা

নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় শারমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হলেও পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
সোমবার (১ জুন) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঝিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ওই গ্রামের হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যরা শারমিনকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শারমিন বিভিন্নভাবে নির্যাতনের শিকার ছিলেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং থানায় অভিযোগও করা হয়েছিল। তাদের দাবি, পূর্বের বিরোধের জেরে শারমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহতের মা বলেন, “আমার মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই। প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।”
এদিকে ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



ফেসবুক কর্নার