June 5, 2026, 9:26 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

তানভীর আজাদ, স্টাফ রিপোর্টার,

 

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে থাকা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্র জানায়, এসবি পরিবহনের একটি বাস কুষ্টিয়া থেকে যাত্রী নামিয়ে দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে ওঠে। ফেরিতে অবস্থানকালে হঠাৎ বাসটির ব্রেক বিকল হয়ে যায়। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফেরির রেলিং ভেঙে সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়।

দুর্ঘটনার সময় বাসে চালক ও হেলপার ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না। বাসটি নদীতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দুজন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।



ফেসবুক কর্নার