June 8, 2026, 3:30 pm
শিরোনাম :
টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

এখলাস শেখ স্টাফ রিপোর্টার মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের পায়লাতলা গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও রুপার বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার ১৪ নম্বর বারইখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পায়লাতলা গ্রামের প্রবাসী মো. শহিদ হাওলাদারের বাড়িতে গত ৭ জুন সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রবাসীর স্ত্রী উম্মে কুলসুম বেগম অসুস্থ মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়িতে তালা দিয়ে মোরেলগঞ্জ বাজারে যান। রাত প্রায় ৯টার দিকে বাড়িতে ফিরে তিনি ঘরের ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।
পরে তিনি লক্ষ্য করেন, বাড়ির পেছনের দুটি দরজা খোলা এবং দ্বিতীয় তলার দরজার তালা ভাঙা। এছাড়া নিচতলার স্টিলের আলমারিও খোলা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ও লাগেজ তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, চোরেরা প্রায় ৯৫ হাজার টাকা নগদ, একাধিক স্বর্ণের কানবালা, চেইন, আংটি, হার, নাকফুলসহ প্রায় ১৬ ভরিরও বেশি স্বর্ণালংকার এবং রুপার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
প্রবাসীর স্ত্রী উম্মে কুলসুম বেগম বলেন, “আমাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। হঠাৎ এমন ঘটনায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার