June 30, 2026, 2:57 pm
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার

ফারুক আহমেদ রকি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চুরির অভিযোগে এক কিশোরের মাথা জোরপূর্বক ন্যাড়া করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত নরসুন্দরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নরসুন্দরের নাম রতন রবিদাস। তিনি উপজেলার রংছাতী ইউনিয়নের পাঁচগাঁও বাজার এলাকার বাসিন্দা এবং বিন্দু রবিদাসের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রংছাতী ইউনিয়নের পাঁচগাঁও বাজারে চুরির অভিযোগ তুলে রফিকুল ইসলামের ছেলে রাব্বিল (১৪)-এর মাথা প্রকাশ্যে জোরপূর্বক ন্যাড়া করে দেওয়া হয়। সোমবার (২৯ জুন) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি প্রশাসনের নজরে আসে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বাজারের মধ্যে কিশোর রাব্বিলকে বসিয়ে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনার তদন্ত শুরু করে।
পরে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত নরসুন্দর রতন রবিদাসকে গ্রেফতার করে কলমাকান্দা থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে কোনো অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



ফেসবুক কর্নার