July 19, 2026, 10:35 am
শিরোনাম :
পঞ্চগড়ে ৫,৮৯২ কৃষকের ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষিঋণ মওকুফ, বিতরণ ৩০ হাজার গাছের চারা কোম্পানীগঞ্জে ডিবির অভিযানে ৪৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার কুস্তা খালের ভাঙা সেতুতে মৃত্যুঝুঁকি, দ্রুত পুনর্নির্মাণের দাবি ৬৬ দিন পর খুশি হত্যা রহস্যের জট খুলল, প্রেমিক গ্রেফতার পাবনায় বাঁশবাগান থেকে গলাকাটা মরদেহ উদ্ধার মালাইকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ফাঁস হালুয়াঘাটে দুই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে নীরব না থেকে করুন এই ৭ কাজ খোলামেলা লুকে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন নিদ্রা নেহা কুষ্টিয়ায় ইবি থানার অভিযানে ৩ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ট্রাফিক সিগনালের মতো এআই-এর মাধ্যমে হর্নও নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো শব্দদূষণকারী হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও জোর দেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দেন তিনি।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার