July 21, 2026, 4:32 pm
শিরোনাম :
এবার জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা চাঁদপুরে মসজিদের প্রবেশপথে দেওয়া হলো বাঁশের বেড়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’ কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী দৌলতপুরে তুলা চাষে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-উপকরণ বিতরণ কালীগঞ্জে শিক্ষার্থী হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত; ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন সিঙ্গাইরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ও আহত ৩ কিশোর অপহরণ করে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, থানায় মামলা

বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান, এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে: আইনমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়েছেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বলেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে পঞ্চগড়, টাংগাইল ও কক্সবাজারসহ দেশের দশটি জেলায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, মধ্যস্থতা কার্যক্রমের ক্ষেত্রে জনগণকে হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত প্রত্যাহার হবেনা। নতুন সরকারের ফেব্রুয়ারী থেকে মে, চার মাসে আদালতে ৬২ শতাংশ মামলা হ্রাস পেয়েছে বলেও জানান আইনমন্ত্রী।



ফেসবুক কর্নার