November 22, 2026, 4:15 am
শিরোনাম :
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাবে, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে : মিয়া গোলাম পরওয়ার নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের হামলা সিলেটে পৃথক কর্মসূচিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি  স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম

ফেরি থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

আতিকুর রহমান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কড়িকান্দি ফেরিঘাটে দুর্ঘটনার শিকার হওয়ার পর শুক্রবার বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিয়াজ উদ্দিন (৬২) নরসিংদী সদর উপজেলার ভৌকাদি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জামাল উদ্দিন।
উদ্ধার অভিযানে অংশ নেন নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের লিডার মো. হারুনুর রশীদ, ডুবুরি মো. আশিক মাহমুদ ও মো. দেলোয়ার হোসাইন এবং আড়াইহাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. মারুফ। নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি দলও উদ্ধারকাজে অংশ নেয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হারুনুর রশীদ বলেন, ঘাটে পর্যাপ্ত আলোকসজ্জা ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
নৌ পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি ঘিরে ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।



ফেসবুক কর্নার