August 7, 2026, 5:24 pm
শিরোনাম :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: এক বছরেও বিচার না হওয়ায় দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না: অস্থায়ী রাষ্ট্রপতি নোয়াখালীতে ডিএনসি-র‍্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নিরাপত্তা নিশ্চিত হলে দেশে ফিরে বিচার মোকাবিলায় প্রস্তুত: সাকিব জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মীর মুগ্ধ দলের জয় স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগের রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আবারও গ্রেপ্তার বিশেষ অভিযানে হেরোইনসহ ১৩ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান

বিশেষ অভিযানে হেরোইনসহ ১৩ জন গ্রেপ্তার

আবু সালেহ স্টাফ রিপোর্টার:

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে হত্যা, বৈষম্যবিরোধী ও অন্যান্য মামলার আসামি এবং বিভিন্ন আদালতের ওয়ারেন্টভুক্ত আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে অভিযানে ১৩ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশ।
পুলিশ জানায়, জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রফিকুল ইসলাম তপু, কামাল হোসেন, আবু তাহের ওরফে বেঙ্গা, সাব্বির, মিঠুন, অয়ন, কাউসার ও সুমন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নাসির মাহমুদকে অন্যান্য মামলায়, করিম বাদশাকে বৈষম্যবিরোধী মামলায় এবং মিলনকে পূর্বের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।
মাদকসংক্রান্ত মামলায় রাসেল ও ফেকু নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার