November 23, 2026, 9:18 am
শিরোনাম :
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আঞ্চলিক চ্যাম্পিয়ন জাজিরার রমজান প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি

শ্রদ্ধা ও স্মরণে মোল্লাহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

Reporter Name

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। এরপর আলোচনায় অংশ নেওয়া বক্তারা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও তাঁদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা আমাদের মুক্তিযুদ্ধের মেরুদণ্ড। তাঁদের আদর্শ ও ত্যাগ চিরকাল বাঙালি জাতিকে পথ দেখাবে।” তিনি যুবসমাজকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভাষা, সংস্কৃতি ও স্বাধীনতার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস এবং মুক্তিযোদ্ধা কমান্ডার দিন মোহাম্মদ ও আমির আলী।
এ সময় উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ, শেখ রায়হানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।



ফেসবুক কর্নার