August 8, 2026, 5:06 pm
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর, দিলেন বিশদ ব্যাখ্যা রবীন্দ্র কুঠিবাড়িতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে দর্শনার্থী ও পর্যটকরা লোহাগড়া পৌরসভায় সরকারি বিধি ভেঙে কর্মচারীদের পিআইসি হওয়ার অভিযোগ, লাখ লাখ টাকা আত্মসাতের দাবি খুলনায় ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশি বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিক আটক নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই : প্রতিমন্ত্রী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর পর যাত্রী চলাচল বাড়বে : এসবি প্রধান

বাংলাদেশি বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিক আটক

ময়নুল ইসলাম

পঞ্চগড় সদর উপজেলার বিরাজোত সীমান্ত থেকে তমিজ উদ্দিন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগের জেরে দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক দীপঙ্কর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, গত বুধবার হারিয়ে যাওয়া গরু খুঁজতে সীমান্ত এলাকায় গেলে বিএসএফের চাউলহাটি ক্যাম্পের সদস্যরা তমিজ উদ্দিনকে ধরে নিয়ে যায়। এর কয়েকদিন পর শনিবার সকালে সীমান্তসংলগ্ন এলাকায় চা-বাগানে কাজ করার সময় দীপঙ্কর গোপ বাংলাদেশের আখখেতে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করেন।
পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি। স্থানীয়দের দাবি, তমিজ উদ্দিনকে ফেরত দেওয়া হলে আটক ভারতীয় নাগরিককেও ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আরও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার