August 11, 2026, 1:44 pm
শিরোনাম :
কোটচাঁদপুর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর হাতে সরকারি অ্যাম্বুলেন্স, অতিরিক্ত ভাড়ার অভিযোগ স্বপ্না খাতুনকে হত্যার অভিযোগ, মাদকাসক্ত স্বামী রুবেল আটক মৌলভীবাজারে দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা পারিবারিক কলহে ঘরজামাইয়ের দা’র কোপে ব্যক্তি আহত সোনাহাট সেতু চালু না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার, দুর্ভোগে লাখো মানুষ দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারি বর্ষণ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর অধীনে রাখার দাবি : আতাউর রহমানের সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বন কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা মামলা, অর্থ নেওয়ার অভিযোগ উসমান গণির বিরুদ্ধে খাল খননের কাজ শেষে প্রায় ১৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসিত দুই ইউএনও

সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৮ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট ২০২৬ রাত সাড়ে ৯টায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১৮৫ থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন মোঃ সানাউল্লাহ (২৮), পিতা- মোঃ সহিমুদ্দিন; মোঃ হারুন-অর-রশিদ (১৯), পিতা- মোঃ আবু সায়েদ এবং মোঃ ইয়াসিন আলী (১৯), পিতা- মৃত আশরাফুল ইসলাম। আটককৃত সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনামসজিদ পোস্টের অন্তর্গত শিয়ালমারা গ্রামে।
অভিযানের সময় আসামিদের কাছ থেকে ভারতীয় ৫৬টি বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, আটককৃত আসামিসহ জব্দকৃত মোবাইল ও মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার